শিক্ষা কার্যক্রম
শিক্ষাকে বোঝা না বানিয়ে স্বাভাবিক ও প্রাণচঞ্চল করাই আমাদের প্রচেষ্টা।
শিক্ষাক্রম ও শিক্ষাদান পদ্ধতি
দেশের প্রচলিত শিক্ষাক্রমের পাশাপাশি এখানে ইংরেজী ভাষার বিশেষ প্রাধান্য এবং নৈতিকতা সৃষ্টির বিশেষ কার্যক্রম অন্তর্ভুক্ত আছে। কেবল Chalk & Talk-এ সীমাবদ্ধ না থেকে মনস্তাত্ত্বিক পদ্ধতি, স্লাইড প্রজেক্টর ও অডিও ভিজ্যুয়াল পদ্ধতির সার্থক প্রয়োগে ক্লাস কক্ষকে 'Centre of Excellence' বা উৎকর্ষের কেন্দ্রবিন্দুতে পরিণত করা হয়েছে।
দক্ষ শিক্ষকমণ্ডলী
উচ্চ শিক্ষিত, প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী পাঠদানের দায়িত্বে থাকেন। শিক্ষক বাছাইয়ের পর স্বনামধন্য অধ্যাপকমন্ডলীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে বিশেষভাবে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে একদল নিবেদিতপ্রাণ ও সচ্চরিত্রবান শিক্ষক চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়।
শিক্ষকমণ্ডলী দেখুনশ্রেণী ব্যবস্থা ও স্তর
এ প্রতিষ্ঠানের শ্রেণী ব্যবস্থা ও স্তর বয়স অনুযায়ী সুবিন্যস্ত। নার্সারী শ্রেণীতে আসন সংখ্যা সর্বোচ্চ ৩৫ (পঁয়ত্রিশ) টি এবং অন্যান্য ক্লাশে ৪০টি।
পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি
সমন্বিত মূল্যায়ন
পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে সমন্বিত পদ্ধতি অনুসরণ করা হয়, অর্থাৎ সবগুলো পরীক্ষার সমষ্টিগত ফলাফলের ভিত্তিতে শিক্ষাবর্ষ শেষে চূড়ান্ত মূল্যায়নের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মেধা নির্ণয় করা হয়।
বিশেষ মূল্যায়ন
- ০৫ ক্লাস টেস্টের জন্য বর্ষ শেষে চূড়ান্ত মূল্যায়নে বরাদ্দ।
- ০৫ আচার-আচরণ, উপস্থিতি, নিয়মানুবর্তিতা, পরিষ্কার পরিচ্ছন্নতা, খেলাধুলা ও শরীর চর্চা এবং সাংস্কৃতিক কর্মকান্ড।