অনলাইন ভর্তি

আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার যাত্রা শুরু হোক এখান থেকেই।

ভর্তির গুরুত্বপূর্ণ তারিখ
বিষয়প্রাথমিক শাখানার্সারি – পঞ্চমমাধ্যমিক শাখাষষ্ঠ – নবম
অনলাইনে আবেদন২২ নভেম্বর – ১৭ ডিসেম্বর ২০২৬২২ নভেম্বর – ২৫ ডিসেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ১৭ ডিসেম্বর ২০২৬২৫ ডিসেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষা / নির্বাচন১৮ ডিসেম্বর ২০২৬২৬ ডিসেম্বর ২০২৬

• প্রতিদিন সকাল ৯:০০টা – বিকাল ৪:০০টা (শুক্র ও শনিবার খোলা থাকবে)

• নার্সারি ও কে.জি: স্পট টেস্ট

ভর্তির নিয়মাবলি দেখুন ▼
1
যোগ্যতা ও আসন

পূর্ববর্তী শ্রেণিতে উত্তীর্ণ ও বয়স শ্রেণির উপযোগী হতে হবে। আসন সংখ্যা: নার্সারিতে সর্বোচ্চ ৩৫টি, অন্যান্য শ্রেণিতে ৪০টি।

2
কাগজপত্র

জন্ম নিবন্ধন, পূর্ববর্তী স্কুলের প্রগতিপত্র/সনদ, পিতা-মাতার NID কপি ও ২ কপি ছবি।

3
পেমেন্ট

আবেদন জমার পর নগদের মাধ্যমে ফি পরিশোধ করুন। ফি পরিশোধের পর এডমিট কার্ড (PDF) ডাউনলোড করা যাবে।

4
সিরিয়াল নম্বর

জমার পর ৬ ডিজিটের সিরিয়াল নম্বর পাবেন—সংরক্ষণ করুন। এটি ও অভিভাবকের মোবাইল দিয়ে স্ট্যাটাস দেখা যাবে।

অনলাইন ভর্তি প্রক্রিয়া ও নিয়মাবলি

  1. ১
    অনলাইনে ফরম পূরণ ও তথ্য জমাদান

    ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের পর বিজ্ঞপ্তিতে উল্লেখিত নির্দিষ্ট তারিখের মধ্যে স্কুলের ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে ভর্তি ফরম যথাযথভাবে পূরণ করতে হবে। এই অনলাইন ফরম পূরণের মাধ্যমেই ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের সকল প্রয়োজনীয় তথ্য স্কুলে সংরক্ষিত হবে। অসম্পূর্ণ বা ভুল তথ্য সম্বলিত ফরম বাতিল বলে গণ্য হবে।

  2. ২
    ফরম ফি প্রদান ও স্বয়ংক্রিয় এডমিট কার্ড ডাউনলোড

    অনলাইনে ফরম পূরণ সম্পন্ন করার পর, ওয়েবসাইটে যুক্ত 'নগদ' পেমেন্ট গেটওয়ের মাধ্যমে (পার্সোনাল নগদ একাউন্ট থেকে) নির্ধারিত ভর্তি ফরম ফি প্রদান করতে হবে। ফি প্রদান সফল হলে সিস্টেম থেকে স্বয়ংক্রিয়ভাবে ভর্তি পরীক্ষার এডমিট কার্ড এবং পরীক্ষার সিলেবাসসহ একটি PDF ফাইল ডাউনলোড হবে।

  3. ৩
    ভর্তি পরীক্ষা ও মূল্যায়ন

    আসন সংখ্যা সীমিত বিধায় প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রী ভর্তি করানো হবে। ছাত্র-ছাত্রীদের মেধা, বয়স ও অন্যান্য উপযুক্ততা যাচাই করে ভর্তির জন্য নির্বাচন করা হবে। পরীক্ষার দিন ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত এডমিট কার্ডটির প্রিন্ট কপি অবশ্যই সাথে নিয়ে আসতে হবে, অন্যথায় পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।

  4. ৪
    ফলাফল প্রকাশ ও SMS নোটিফিকেশন

    ভর্তি পরীক্ষার ফলাফল স্কুলের ওয়েবসাইটের নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে। এছাড়া, পরীক্ষায় উত্তীর্ণ ও বাছাইকৃত শিক্ষার্থীদের অভিভাবকদের প্রদত্ত মোবাইল নম্বরে স্বয়ংক্রিয় SMS-এর মাধ্যমেও ফলাফল এবং ভর্তির পরবর্তী নির্দেশনা জানিয়ে দেওয়া হবে।

  5. ৫
    চূড়ান্ত ভর্তি ও অপেক্ষমাণ তালিকা (Waiting List)
    • ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফি ও কাগজপত্র জমা দিয়ে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
    • মেধা তালিকার পাশাপাশি একটি অপেক্ষমাণ (Waiting) তালিকা থাকবে, যার সংখ্যা চূড়ান্তভাবে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীর সংখ্যার ১/৫ এর বেশি হবে না। নির্দিষ্ট সময়ের মধ্যে মেধা তালিকা থেকে কেউ ভর্তি না হলে, পরবর্তীতে সে স্থানে অপেক্ষমাণ তালিকা থেকে মেধানুসারে ভর্তি করানো হবে।
    • চূড়ান্ত ভর্তির সময় ছাত্র-ছাত্রীর ২ কপি স্ট্যাম্প সাইজ ও ১ কপি পাসপোর্ট সাইজ ছবি অফিসে জমা দিতে হবে।
    • অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা ছাত্র-ছাত্রীদের চূড়ান্ত ভর্তির পূর্বে ট্রান্সফার সার্টিফিকেট (TC) জমা দেওয়া বাধ্যতামূলক।

ভর্তি আবেদন ফরম

* চিহ্নিত ফিল্ডগুলো আবশ্যক।

শিক্ষার্থীর তথ্য
শ্রেণি নির্বাচন করলে ফি দেখা যাবে।

আগে শ্রেণি নির্বাচন করুন

পিতা-মাতা ও অভিভাবক
ঠিকানা
পূর্ববর্তী শিক্ষাপ্রতিষ্ঠান
অন্যান্য
না