আমাদের প্রতিষ্ঠান
Chakaria Grammar School — মানসম্মত শিক্ষা ও চরিত্র গঠনে নিবেদিত।
প্রতিষ্ঠান পরিচিতি
Chakaria Grammar School মূলত একটি Kindergarten School, তবে এখানে Cadet-এর পূর্ব প্রস্তুতিস্বরূপ কার্যক্রমও অন্তর্ভুক্ত আছে।
শিক্ষা হচ্ছে কালের সিঁড়ি, সভ্যতার নির্মাতা এবং সমাজনীতি ও সাংস্কৃতিক কেন্দ্র।
আমাদের শিক্ষা দর্শন
আমাদের মতে শিক্ষার উদ্দেশ্য শুধু 'সার্টিফিকেট' অর্জন নয়; এর মূল উদ্দেশ্য হচ্ছে নৈতিক ও আত্মিক মূল্যবোধ সৃষ্টিসহ মানবীয় গুণাবলী বিকাশের মাধ্যমে সৃজনশীল, উৎপাদনক্ষম, দায়িত্বশীল, চরিত্রবান ও কর্তব্য পরায়ন জনশক্তি তৈরী করে সুন্দর ও সুখী জনজীবন গড়ে তোলা।
লক্ষ্য ও উদ্দেশ্য
সহজ প্রক্রিয়ায় আনন্দ ও বিনোদন সহকারে শিক্ষার্থীর মাঝে উৎসুক মনোভাব সৃষ্টি করা আমাদের লক্ষ্য। উপযোগী শিক্ষা ও জ্ঞান দানের মাধ্যমে শিক্ষার্থীর সুপ্ত প্রতিভা বিকাশ, তার শারীরিক, মানসিক ও নৈতিক উন্নতি সাধন এবং মূল্যবোধ, শিষ্টাচার ও জবাবদিহিমূলক মনোভাব সৃষ্টি করে যোগ্য নাগরিক গড়ে তোলার প্রাথমিক কার্যসম্পন্ন করা আমাদের প্রধান উদ্দেশ্য।
—
শীঘ্রই আপডেট হবে…
—
শীঘ্রই আপডেট হবে…
পরিচালনা ও ব্যবস্থাপনা
Chakaria Educare Foundation
বিশ্বব্যাপী নতুন দৃষ্টিভঙ্গীতে শিক্ষা কার্যক্রম প্রতিষ্ঠার লক্ষ্যে, বিষয় নির্বাচন থেকে শুরু করে শিক্ষার্থীর মননে জ্ঞানের সংস্থাপন পর্যন্ত সকল ধাপ সুস্থভাবে সম্পন্ন করতে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের সকল সদস্য এই অঞ্চলের সামগ্রিক শিক্ষা ব্যবস্থা উন্নয়ন ও সমৃদ্ধি আনতে ঐক্যবদ্ধ, যারই প্রতিফলন হচ্ছে চকরিয়া গ্রামার স্কুল।
পরিচালনা পদ্ধতি
চকরিয়া গ্রামার স্কুল চকরিয়া এডুকেয়ার ফাউন্ডেশন-এর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত হয়। নির্বাচিত নির্বাহী কমিটি প্রতিষ্ঠানের নিয়মিত কার্যক্রম মূল্যায়ন ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে থাকে।
ম্যানেজিং কমিটি
তথ্য শীঘ্রই যুক্ত হবে।